চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল নোট তৈরির সরঞ্জাম, ৩ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল নোট তৈরির সরঞ্জাম, ৩ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৬ | ৩:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকার জাল নোটসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামের এক যুবককে আটক করেছে এসআরবি-৭। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ফরহাদুল ইসলাম ফজলু কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মো. গিয়াস উদ্দিন হায়দারের ছেলে।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, একটি চক্র ভাটিয়ারী বাজারের জাল নোট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাজারের খাজা আজমির হোটেলে অভিযান চালিয়ে ফজলুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলু জানায়-জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙামাটি জেলার পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা আছে। ওই বাসার মালিক নুরুল আলম। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার করা জাল নোট এবং জব্দ করা সরঞ্জাম সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট