চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৭৮

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৭৮

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ | ৬:২০ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৭৮ জন।

রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, সিলেট বিভাগে আটজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট এক লাখ ৭৫ হাজার ৯৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ১৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট