কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত দুইজন জিম্মিকেও উদ্ধার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। ২৯ নভেম্বর টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক সাতজনের মধ্যে সৈনিক তিতাস শেখ হত্যা মামলার একজন আসামিও রয়েছেন। অভিযানে দুটি দেশীয় এলজি, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















