চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন

চট্টগ্রামে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নেভালেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

 

রেলওয়ে সূত্র জানায়, ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। এতে বগির দুটি আসন সামান্য পুড়ে যায়।

 

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর জানান, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।

 

রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনটি নির্ধারিত সময়েই চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়। আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট