চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে বন বিভাগের রাতভর অভিযান, গর্জন কাঠসহ বোট জব্দ

মহেশখালীতে বন বিভাগের রাতভর অভিযান, গর্জন কাঠসহ বোট জব্দ

মহেশখালী সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৬ | ৭:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী নদী চ্যানেলে বনবিভাগের অভিযানে বিপুল পরিমাণ চোরাই গর্জন গাছের টুকরা ভর্তি একটি মিনি ইঞ্জিন চালিত বোট জব্দ করছে বনবিভাগ। এ সময় অভিযানিক দলটি ১৪ টুকরা গর্জন কাঠ জব্দ করে, যার আনুমানিক পরিমাণ ৩৭ দশমিক ৩০ ঘনফুট।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থেকে গাছ পাচারকালে শাপলাপুর নদীতে এ সফল অভিযান চালিয়েছে বন বিভাগ। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে রবিবার সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেছেন শাপলাপুর বিট কর্মকর্তা মিল্টন চন্দ্র সরকার।

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম হাসানের দিকনির্দেশনায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে শাপলাপুর বিট কর্মকর্তা মিল্টন চন্দ্র সরকারসহ বন বিভাগের একটি দল অভিযান চালায়।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ পাচার ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট