চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে আটক ২০

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর  দুপুর ২টার দিকে তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপি–সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ওই ২০ জনকে আটক করা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, আজ জুমার নামাজের পর  নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে পুলিশের আগাম অবস্থান থাকায় তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট