চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

চসিকের অনুমোদনের নাম ভাঙিয়ে বিক্রির অভিযোগে ইজিবাইক জব্দ

চসিকের অনুমোদনের নাম ভাঙিয়ে বিক্রির অভিযোগে ইজিবাইক জব্দ

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অনুমোদনের নাম ভাঙিয়ে (প্রতাণতা) অবৈধভাবে ইলেকট্রিক ইজি বাইক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি বিক্রয়রত ইজি বাইক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় মধ্যম হালিশহরের মাইজপাড়ার কুমারী পুকুরপাড় এলাকায় অভিযানে নুরুল ইসলাম কোম্পানির গ্যারেজ থেকে ইজি বাইকটি জব্দ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। 

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে ‘টররিট’ ব্যান্ডের ‘ইভি ইজি বাইক ১৫০০’ বিক্রির কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বিক্রয়রত অবস্থায় একটি ইজি বাইক জব্দ করা হয়।

 

অভিযান সম্পর্কে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কেউ চসিকের নাম বা অনুমোদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট