চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সৌদি আরবকে হারিয়ে নকআউটের পথে স্পেন

সৌদি আরবকে হারিয়ে নকআউটের পথে স্পেন

স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ণ

কেপ ভার্দের বিপক্ষে গোলশুন্য ড্র করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে নক-আউটের পথে অনেকটাই এগিয়ে গেছে স্পেন। ২১ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে স্পেনের জার্সিতে গোলগুলো করেন ১০ মিনিটে লামিনে ইয়ামাল, ২১ ও ২৪ মিনিটে মিকেল ওয়ারজাবাল, অপর গোলটি ছিল আত্মঘাতি (হাসান আল তামবাকতি)। ম্যাচের ইনজুরি টাইমে ফার্নান তোরেস গোল পেলেও সেটি ভিআর-এ বাতিল হয়ে যায়। এবারের আসরে তাই ফার্নান তোরেসের গোল অপেক্ষা আরও বাড়লো।

 

পুরো ম্যাচটি ছিল স্পেন শো। তাদের টিকিটাকা ফুটবলে অসহায় ছিল সৌদির মধ্যমাঠ ও রক্ষণ। একের পর এক আক্রমনে খেই হারিয়ে ফেলা সৌদি আরবের ফুটবলারদের দেখে মনে হয়েছে, রেফারি শেষ বাঁশি বাজালেই তারা খুশি হবেন। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে ছিল সৌদি আরব। দ্বিতীয়ার্ধেও সমান আধিপত্য ছিল স্পেনের। তবে ৪৯ মিনিটে হাসান আল তামবাকতির আত্মঘাতি গোলটি ছাড়া স্পেনের আর কোন সাফল্য ছিল না। এখন পর্যন্ত ৮টি আত্মঘাতী গোল হয়েছে চলতি আসরে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেই এর চেয়ে বেশি ১২টি আত্মঘাতী গোল হয়েছিল।

এই জয়ে গ্রুপ এইচ-এ স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌছে গেলো। গ্রুপে প্রথম ম্যাচে সৌদি আরব ১-১ গোলে ড্র করেছিল উরুগুয়ের বিরুদ্ধে। এই দুটি দলের মতো কেপ ভার্দের ভান্ডারেও আছে স্পেনের সাথে প্রথম ম্যাচে গোলশুন্য ড্র করে ১ পয়েন্ট। গ্রুপ থেকে কোন দুটি দল পরের রাউন্ডে যাবে সেটি নিশ্চিত হবে ২৭ জুন। সেদিন সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে। অন্যদিকে একইদিন স্পেন ও উরুগুয়ের হাইভোল্ট ম্যাচটির দিকেও সবার নজর থাকবে।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট