চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

চট্টগ্রামে চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৬ | ৭:১৮ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।  রবিবার (২১ জুন) সকালে সাড়ে ১১টার দিকে রেলওয়ে পাবলিক হাইস্কুলের এ ঘটনায় মো. আজাদ ও সমীর দাশ নামের দুই স্কুল প্রহরীকে আটক করেছে পুলিশ। বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।

 

নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে। নিহতের মা ছেনোয়ারা বেগমের দাবি,  তার ছেলে জয়নালকে মারধরের একপর্যায়ে `ইলেকট্রিক স্টান গান’ দিয়ে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছে। তার ছেলে ‘দোষী’ হলেও এভাবে মব করে বিচারবিহীন হত্যার বিচার দাবি করেছেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান , রেলওয়ে পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন জয়নাল। এমন অভিযোগ করে বিদ্যালয়ের দুই প্রহরী আজাদ ও সমীর দাশ তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে মারধর করা হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্কুলের প্রধান ফটকের সামনে তাকে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

পূর্বকোণ/রাকিব/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট