চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরেক আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮নং সমাজের মৃত আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের মামলার আসামি মো. ইমরানকে গতকাল বিকাল সাড়ে ৪টায় কোতোয়ালী থানাধীন লয়েল রোড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত দুইদিনে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট