নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ ও প্রতিবাদে মিরসরাই উপজেলা ছাত্রদলের দুটি পৃথক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ জুন) বিকেলে মিরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলটি প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমনের নেতৃত্বে মিরসরাই উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি ও মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মাহমুদ মাসুম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাদের, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানরাজ আহমেদ তপু, যুগ্ম আহবায়ক সাহাদাত হোসেন, মিরসরাই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন মির্জা, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা মাসুম উদ্দিন, ছাত্রদল নেতা রাহাত হোসেন, মাহমুদুল হাসান রিফাত,সহ মিরসরাই উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা ছাত্রদল নেতা নাঈম সকারের নেতৃত্বে আরেকটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















