চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

ড্রেন দখল করে দোকান করলে ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

ড্রেন দখল করে দোকান করলে ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৬ | ৭:১০ অপরাহ্ণ

নগরীর অক্সিজেন-কোয়াইশ সড়কে ফুটপাত ও পানি চলাচলের ড্রেন দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

 

সোমবার (২২ জুন) ওই সড়কের সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন এবং ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে সিডিএ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

 

পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান বলেন, অপকর্ম করবে কিছু মানুষ, আর দায় নিতে হবে সিডিএকে। এই ড্রেনগুলো তো সিডিএর কেউ এসে বন্ধ করেনি। যেখানে রাস্তার পানি নামার কথা, সেখানে পথ বন্ধ করে সড়ককে ড্রেনের চেয়ে উঁচু করে ফেলা হয়েছে। ড্রেনের প্রবেশমুখ ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। এতে পানি চলাচলের স্বাভাবিক ঢাল নষ্ট হয়ে গেছে।

 

জানা যায়, সোমবার সকালে সিডিএ চেয়ারম্যান অক্সিজেন-কোয়াইশ সড়কের সংস্কারকাজ পরিদর্শনে যান। পরিদর্শনের শুরুতেই তিনি সড়কের প্রবেশমুখে ফুটপাত দখল করে বসানো কয়েকশ অবৈধ দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট