চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

হাইড্রেশন বিরতির সমালোচনায় স্কালোনিও

হাইড্রেশন বিরতির সমালোচনায় স্কালোনিও

অনলাইন ডেস্ক

২২ জুন, ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

বিশ্বকাপের হাইড্রেশন বিরতি নিয়ে অনেক কথাই হচ্ছে। এবার সরাসরি এই বিরতির সমালোচন করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

 

হাইড্রেশন বিরতি নিয়ে তিনি বলেন, ‘গরম আবহাওয়া এবং ঘন ঘন খেলা বন্ধ হওয়া তুলনামূলক দুর্বল দলকে সুবিধা দেয়। আমার মনে হয় এতে খেলার ধারাবাহিকতা নষ্ট হয়। ম্যাচটাকে যেন চার ভাগে ভাগ করে ফেলা হয়েছে, যা স্বাভাবিক মনে হয় না।’

 

তিনি আরও যোগ করেন, ‘প্রথম ২২ মিনিটে কী ঘটছে তার ওপর নির্ভর করে আমার পরিকল্পনাও বদলে যেতে পারে। আমরা বেঞ্চে এবং গ্যালারিতে থাকা বিশ্লেষকদের কাছ থেকে তথ্য পাই। যারা আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, তাদের জন্য বিরতিগুলো কিছু বিষয় ঠিক করার সুযোগ দেয়। কিন্তু এখনো বিষয়টি আমার কাছে অস্বাভাবিকই লাগে।’

 

সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে খেলবেন লিওনেল মেসি। দুদিন পর মেসির ৩৯তম জন্মদিন। সেটিকে সামনে রেখে শুভেচ্ছাও জানিয়েছেন স্কালোনি।

 

স্কোয়াডের অবস্থা নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘দল ভালো ও খারাপ। দুই ধরনের পরিস্থিতিই একসঙ্গে মোকাবিলা করে। বন্ধুদের সঙ্গে থাকলে সবসময়ই ভালো লাগে। মেসির জন্মদিনের আগে আমি শুধু চাই সে সুখে থাকুক, এটাই আমরা সবাই চাই।’

 

কথা বলেছেন প্রতিপক্ষ অস্ট্রিয়াকে নিয়েও স্কালোনি, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। অস্ট্রিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে, তারা দারুণ প্রেসিং করে এবং বাছাইপর্বেও অসাধারণ খেলেছে। নিঃসন্দেহে এটি একটি কঠিন ম্যাচ হবে।’

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট