চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন

দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন

অনলাইন ডেস্ক

২২ জুন, ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর আগে শনিবার দুপুরে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল) এ এফ এম জাহিদ উল ইসলামের কাছে তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন। একই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিযুক্ত দীনেশ ত্রিবেদী গত ৫ জুন বাংলাদেশে পৌঁছান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ভারত এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাল।

 

প্রসঙ্গত, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন একইভাবে দায়িত্ব গ্রহণের আগে রাষ্ট্র প্রধানের কাছে অনুলিপি জমা দিয়েছিলেন এবং পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই ধারাবাহিকতা মেনেই দীনেশ ত্রিবেদী তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট