চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য হাসান মাহমুদ গ্রেপ্তার

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য হাসান মাহমুদ গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২২ জুন, ২০২৬ | ১০:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান মাহমুদ (৪৫) উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গনি পাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে এসআই মোহাম্মদ জহির আমিন ও এসআই রোমানসহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, হাসান মাহমুদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, হামলা, মারধরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় চার্জশিটও দাখিল করা হয়েছে।

 

সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, জেলা যুবলীগের সদস্য হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টির অধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট