চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বেকারিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রবিবার (২১ জুন) নগরের চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানায়, অভিযানে হালাল লাইভ বেকারিকে ওজন ও পরিমাপ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দ্বীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















