সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় শপথ নিলেন ৬১ জন নবীন নৌ কর্মকর্তা। আজ রবিবার (২১ জুন) চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২৬-এ ব্যাচের গৌরবোজ্জ্বল গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে ৫৪ জন মিডশিপম্যান এবং ৭ জন সরাসরি কমিশন্ড অফিসারসহ সর্বমোট ৬১ জন নবীন কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।
কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন। মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়াও ফিলিস্তিনি মিডশিপম্যান জিহাদ এ. এম. সালাহ সেরা চৌকস বিদেশি মিডশিপম্যান হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণ পদক’ অর্জন করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















