চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২২ জুন, ২০২৬ | ৪:৪০ অপরাহ্ণ

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র ১৮ ঘণ্টার এই সংক্ষিপ্ত সফর শেষে চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করছেন প্রধানমন্ত্রী।

 

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করছেন।

 

এর আগে রবিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং রাজার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, মালয়েশিয়ার এই সফল সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধি দল সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। চীনেও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট