চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কোতোয়ালীতে পরোয়ানাভূক্ত পলাতক আসামি গ্রেপ্তার

কোতোয়ালীতে পরোয়ানাভূক্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে জীবন কুমার ভৌমিক নামে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।

 

সোমবার (১৫ জুন) কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে সিএমপির পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে।

 

জীবন কুমার ভৌমিক ৩২ নং ওয়ার্ডের সুজা কাটগড় এলাকার মৃত যাদব চন্দ্র ভৌমিকের পুত্র এবং বর্তমানে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার ২৭ নং সতিশ বাবু লেইনের সানঘর মন্দিরের ৪ তলায় বসবাস করছিলেন।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কোতোয়ালী এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। সে সিআর-১৩৪/২৬(কোতোয়ালী) মামলার একজন পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট