চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়নে খেলতে গিয়ে মাথায় বোতলের আঘাত পেয়ে রাব্বানী আলম রাফি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাফি ঢালকাটা গ্রামের ছুরানের বাড়ির প্রবাসী মুহাম্মদ রফিকের একমাত্র ছেলে এবং ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। নিহতের পিতা মোহাম্মদ রফিক বলেন, বুধবার (১৮ জুন) বিকালে বন্ধুদের সাথে খেলতে গিয়ে রাফি মাথায় প্লাস্টিকের পানি ভর্তি বোতলের আঘাত পায়। আঘাত পরবর্তী সে মোটামুটি ভাল ছিল। রাতে […]