ফটিকছড়ির নদী ও বিভিন্ন খাল হতে নির্বিচারে লুট হচ্ছে বালু। বৈধ বালুমহাল গুলোতেও মানা হচ্ছে না নিয়ম-কানুন। এতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় দিনদিন বেপরোয়া হচ্ছে বালুখেকোরা। ফলে শতবর্ষী মসজিদ, মাদ্রাসা, কৃষিজমি, বসতবাড়ির ক্ষয়ক্ষতি ছাড়াও ভাঙ্গনের কবলে পড়ছে উপজেলার নদী ও খাল পাড়ের মানুষ। উপজেলাতে আনুমানিক ২০টির মতো ইজারাকৃত বালু মহাল রয়েছে। এতে অধিকাংশ বালু মহালে নিয়ম-কানুন মেনে বালু উত্তোলন করা হচ্ছে না। ইজারার শর্তে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও অধিকাংশ বালু মহালে ড্রেজার মেশিন দিয়ে […]