চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রাজু (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় দাঁতমারা ইউনিয়নের ফেনী-খাগড়াছড়ি সড়কের বালুটিলার কড়ইবাড়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়ার মৃত সাইদুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হেয়াকোর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল। তিনি জানান, খাগড়াছড়ি থেকে একটি বাস ফেনীর দিকে যাচ্ছিল। হেয়াকোর ফেনী-খাগড়াছড়ি সড়কের বালুটিলার কড়ইবাড়ান এলাকায় যাত্রীবাহী বাস মোটারসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অরোহী মো. রাজু […]