চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মহেশখালী থানার হত্যা মামলার প্রধান আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

মহেশখালী থানার হত্যা মামলার প্রধান আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

১৬ জুলাই, ২০২৬ | ১:৩৫ অপরাহ্ণ

কক্সবাজার জেলার মহেশখালী থানার রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনামকে (৩৫) হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. এনাম মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের ছেলে।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১টায় উপজেলার পশ্চিম ধলই এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার হত্যা মামলার পলাতক আসামি এনামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট