চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে মাদক কারবারিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গণ্যমাধকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের কেরানী বাট এলাকার গফুর আকনের ছেলে মো. সোহেল আকন (৩৮) ও জোরারগঞ্জের করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমলীঘাট এলাকার আমান উল্লাহর ছেলে কামাল উদ্দিন (৩২)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় ২ হাজার ৮০৫ পিস ইয়াবা। এছাড়া অপর এক অভিযানে থানার এজাহারনামীয় আসামি চোরাকারবারী কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/এএইচ
















