বোয়ালখালীতে পুকুরে ডুবে ইকরা নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। ইকরা মধ্যম শাকপুরার আবদুল মোনাফের নতুন বাড়ির মো. নোমানের মেয়ে।
শিশুটির চাচা ওসমান জানান, বিকেলে ইকরা ঘরের পাশে পুকুরে ঘাটে খেলছিলো। এ সময় সকলের অগোচরে পুকুর ঘাটের সিঁড়ি দিয়ে পানিতে নেমে গিয়েছিলো। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘাটের ডুবন্ত সিঁড়িতে ইকরাকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজালাল বলেন, সন্ধ্যায় ইকরা নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন শিশুটি পুকুরে ডুবে গিয়েছিলো।
পূর্বকোণ/সিজান/এএইচ
















