কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার সোনাপাড়া এসপিএম প্রকল্পে সৌদি আরব থেকে আসা অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘হরে’ থেকে জ্বালানি তেল খালাসের মাধ্যমে মহেশখালীতে পরীক্ষামূলকভাবে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) এর কমিশনিং শুরু হয়েছে। রবিবার (২৫ জুন) বিকালে ট্যাংকার ‘হরে’ দিয়েই মহেশখালীর মুরিং পয়েন্ট থেকে পরীক্ষামূলকভাবে তেল খালাসের জন্য কার্যক্রম শুরু হয়। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেন এসপিএম প্রকল্পের পরিচালক শরীফ হাসনাত। জানা যায়, দেশে প্রথম পরীক্ষামূলকভাবে মহেশখালীর কালারমার ছড়ার এসপিএম চালুর জন্য প্রায় ৮২ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে অয়েল ট্যাংকার ‘হরে’ […]