এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক বেনু কুমার দে। সোমবার (১২ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ। তিনি বলেন, উপ-উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে বর্তমান প্রশাসনকে স্বৈরাচারের সহযোগী উল্লেখ করে ৬ আগস্ট থেকেই সবার পদত্যাগের দাবি জানায় চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে এই দাবি আন্দোলন ও আলটিমেটামে রূপ নেয়। রবিবার থেকে শিক্ষার্থীরা উপাচার্যকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন। […]