চট্টগ্রাম নগরীর যানজট কমাতে পরীক্ষামূলকভাবে মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল পে-পার্কিং সেবা চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শুরুতে নগরীর আগ্রাবাদ এলাকায় সাধারণ মানুষ ‘ইয়েস পার্কিং’ নামে একটি অ্যাপে রেজিস্ট্রেশন করে টাকার বিনিময়ে গাড়ি রাখতে পারবেন। রোববার (৩০ জুন) নগরীর আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে পাইলট প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিক সূত্রে জানা গেছে, বি-ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান পে-পার্কিং কার্যক্রমটি পরিচালনা করবে। ইয়েস পার্কিং অ্যাপের মাধ্যমে অনলাইন এবং নগদ টাকা দু’ভাবেই পার্কিংয়ের জায়গা ভাড়া […]