চট্টগ্রামের ইপিজেড থানার আলোচিত ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পতেঙ্গার সিমেন্ট ক্রসিং এলাকার কাজীর গলি থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.শরীফ -উল আলম। তিনি জানান, ভুক্তভোগী ভিকটিম শিশুর (৬) পরিবার এবং আসামি শফিকুল ইসলাম (৩৬) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন একটি কলোনি এলাকায় পাশাপাশি রুমে বসবাস করে আসছিল। ভিকটিমের পিতা পেশায় একজন দিনমজুর এবং মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করে। […]