বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশকে। একই দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে দেখা করে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান নেতারা। তাঁরা সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নানা […]