বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, পুলিশ, সাংবাদিকসহ ২০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নগরের চান্দগাঁও থানায় নিহত হৃদয় তরুয়ার বন্ধু আজিজুল হক বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার […]