চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী মোট ১০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার সকালে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট ৭টি এবং ডিপার্চার ফ্লাইট ৩টি) বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ছয়টি ফ্লাইট […]