চট্টগ্রামের চকবাজারে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ কাচ্চি ডাইনকে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এই অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনসহ খাদ্যপণ্য লেবেলিংয়ের ক্ষেত্রেও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিং করার প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা […]