চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে ২৮ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি

২৮ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

 

 

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজার সদর উপজেলার মহাজের পাড়া এলাকার মো. জসিম উদ্দীন (৪৮), উখিয়ার রাজাপালং এলাকার আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), কক্সবাজার সদরের পূর্ব মহাজের পাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩২) এবং রামুর খুনিয়া পালং এলাকার মোহামুদুল হক (৪৪)।

 

 

গতকাল সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকার আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীতে মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরোনো নোহা বক্সি মাইক্রোবাস  উদ্ধার করা হয়।

 

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামি মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট