চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের কোতোয়ালীতে পেশাদার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় পেশাদার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ণ

কোতোয়ালীতে পুলিশের অভিযানে পেশাদার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নিউ মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার মো. কাশেম (৩৫) ভোলার চরফ্যাশন থানার বাকলাই বাড়ি মৃত আবদুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার কাশেমকে কোতোয়ালী থানায় দায়ের করা চুরির মামলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট