চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ক্যাবল চুরির ঘটনায় বিটিসিএল কর্মচারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬ | ৬:১৩ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় বিটিসিএল ক্যাবলসহ মালামাল চুরির ঘটনায় জড়িত বিটিসিএল  কর্মচারী  হাবিবুর রহমান (৫৯) ও তার সহযোগী মো. কামাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার এসআই রাশেদুল ইসলাম। 

 

তিনি জানান,  গ্রেপ্তারকৃতদের  কাছ থেকে ক্যাবল, প্লাস্টিকের পাইপ, ফাইবার বক্স, সেলো মেশিন, প্লাস্টিকের রোড ব্যারিকেড, লোহার শাবলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়।

 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট