চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

অর্থনীতি ঘুরে দাঁড়াতে লাগবে ২ বছর: আমীর খসরু

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৬ | ২:৩৪ অপরাহ্ণ

দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে প্রায় দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ-এর আগ্রাবাদ ক্যাম্পাসে ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকারগুলো। এসব দায় পরিশোধ করতে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, দেশের অর্থনীতি এখন ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে। বাজেটের প্রায় ৪০ হাজার কোটি টাকা তেল ও গ্যাস খাতে ব্যয় হয়ে গেছে। তবে এর মধ্যেও চলতি বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট