চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালী সাংবাদিক ফোরাম চট্টগ্রামের আত্মপ্রকাশ

বোয়ালখালী সাংবাদিক ফোরাম চট্টগ্রামের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম- চট্টগ্রাম আত্মপ্রকাশ করেছে।

 

ফোরামের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা শুক্রবার (১৫ মে) রাতে কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সকাল বেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

কমিটির সদস্যরা হলেন, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময়-এর বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী ও বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।

 

সভায় চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্ন ঠিকানায় যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ ঠিকানা : তৌফিকুল ইসলাম বাবর, মোবাইল : ০১৯৭৭৪৫৪৭৬৬ । মুহাম্মদ নাজিম উদ্দিন, মোবাইল : ০১৭১৮-২২৪২১৭।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট