চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ১০৪ লিটার চোলাইমদসহ টমটম চালক আটক

টেকনাফে ১০৪ লিটার চোলাইমদসহ টমটম চালক আটক

টেকনাফ সংবাদদাতা

১৩ জুলাই, ২০২৬ | ৫:৪৯ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়ায় অটোরিকশায় (টমটম) পাচারকালে ১০৪ লিটার চোলাইমদসহ এক চালককে আটক করেছে কোস্ট গার্ড। এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) সকালে বাহারছড়ার লেঙ্গুরবিল এলাকা তাকে আটক করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে টেকনাফের বাহারছড়ার লেঙ্গুরবিল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ১০৪ লিটার চোলাই মদসহ চালককে আটক করা হয়। উদ্ধার চোলাইমদের আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট