চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

২১ জুন, ২০২৬ | ১১:১৮ অপরাহ্ণ

হাটহাজারীতে আনুমানিক (৪৫) বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার কাটাখালি ব্রিজের পূর্ব পাশে জোয়ার বিল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

হাটহাজারী মধুনাঘাট তদন্ত কেন্দ্রের এসআই মো. মাসুক মিয়া জানান, অজ্ঞত লাশটি মুসলিম, তার পরনে লুঙ্গি ও হাফ শার্ট রয়েছে। তার শরীরে পিটুনির দাগ ও হাতে পায়ে নীলা-ফুলা পুরাতন কাটা জখম রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হবে।

 

মধুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি কার্তিক চন্দ্র বিশ্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নার তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট