চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

টেকনাফে ইয়াবাসহ দুই পাচারকারী আটক, প্রাইভেট কার জব্দ

টেকনাফে ইয়াবাসহ দুই পাচারকারী আটক, প্রাইভেট কার জব্দ

টেকনাফ সংবাদদাতা

২২ জুন, ২০২৬ | ১১:৪০ অপরাহ্ণ

টেকনাফের হোয়াইক্যং ও শীলখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৩৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

 

সোমবারে (২২ জুন) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই অভিযানগুলো পরিচালনা করে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজিবি সূত্রে জানা যায়, শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশিকালে বাহারছড়া এলাকার আলী আহমদের পুত্র মো. রাশেদকে (১৯) ৩৮৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

একই দিন হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ ‘হেনরী’ (নারকোটিক্স) একটি প্রাইভেট কার তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় কার চালক আহসানুল করিমকে (২৭) আটক করা হয়। সে উখিয়া উপজেলার মোহাম্মদ শফির বিল এলাকার জাকির হোসেনের পুত্র।

 

পৃথক এই দুটি অভিযানে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ১০০ টাকা। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট