চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

শিপইয়ার্ড সড়কে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

শিপইয়ার্ড সড়কে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

৯ জুলাই, ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর এলাকায় একটি শিপইয়ার্ডের রাস্তা বন্ধ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও সশস্ত্র মহড়ার অভিযোগে রমজান আলী নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চৌধুরীঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার ফজলের রহমানের পুত্র।

 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকার বারাকা ও সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডের রাস্তা বন্ধ করে পরপর তিন দফায় সশস্ত্র মহড়া দেন রমজান আলী (৩৩), আরাফাত (৩০)সহ তাদের দলবল। পরে তারা এই ইয়ার্ড মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাহিদা অনুযায়ী টাকা না দিলে মালিককে ক্ষতি করার হুমকি দেন। এতে বাধ্য হয়ে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার রায়হান উদ্দিন বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় রমজান আলী ও আরাফাত নামে দুই জনসহ অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামি রমজান আলীকে গ্রেপ্তার করে।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম চাঁদাবাজি মামলায় রমজান আলীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট