চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

সর্বশেষ:

দুটি সেমিফাইনাল ২৫ জুন, ২৮ জুন ফাইনাল

শেষ চারে এফএমসি, জয় পেয়েছে আবাহনী জুনিয়র

দুটি সেমিফাইনাল ২৫ জুন, ২৮ জুন ফাইনাল

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব টি-২০ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

২৪ জুন, ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি-২০ ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে উঠেছে এফএমসি স্পোর্টস, অন্য খেলায় জয় পেয়েছে আবাহনী জুনিয়র।

 

২৪ জুন সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় এফএমসি স্পোর্টস ৬৪ রানে কে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ৪র্থ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে। এর পূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ, ডবলমুরিং ক্লাব, চন্দনাইশ উপজেলা সেমিফাইনাল উঠে।

 

খেলা শেষে ম্যাচ সেরা এফএমসি’র কাজী কামরুল ইসলামের (৪ ওভার ৯ রানে ৩ উইকেট ও ১০ রান) হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ ও মো. শাহেদ সাকি। দুপুরে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে আবাহনী জুনিয়র ৭ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। ম্যাচ সেরা আবাহনী জুনিয়রের ইফতেখার শরীফ ইফতু (৫৯ বলে ৭৬ রান)’র হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহাম্মদ ও আরিফ আহমেদ চৌধুরী।

 

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল কাল ২৫ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ১ম ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ও ডবলমুরিং ক্লাব এবং বেলা টায় ২য় ম্যাচে এফএমসি স্পোর্টস ও চন্দনাইশ উপজেলার মোকাবেলা করবে। ২৮ জুন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট