চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চুয়েট আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

চুয়েট আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

বিজ্ঞপ্তি

২৪ জুন, ২০২৬ | ৯:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালনায় এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

২৩ জুন বুধবার বিকালে এর উদ্বোধন করে প্রধান অতিথি চুয়েট’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল থাকে। এটি হৃদযন্ত্রকে কর্মক্ষম রাখে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, পেশিকে শক্তিশালী করে এবং শরীরের রক্তসঞ্চালন উন্নত করে। একই সঙ্গে মানসিক চাপ কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

 

এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে সিই, ডব্লিউআরই, এমই, পিএমই, এমআইই, ইইই , সিএসসি, ইটিই, বিএমই, ইউআরপি, স্থাপত্য ও এমএমই বিভাগ। উদ্বোধনী খেলায় বিএমই বিভাগ এবং স্থাপত্য বিভাগ মুখোমুখি হয়।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট