চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে রিফাত (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে পাহাড়তলী থানার আব্দুর পাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মো. রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা রিফাতের পরিচিত।
তিনি বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















