শ্রম আদালতের এক মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতভর অভিযান চালিয়ে বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘শ্রম আদালতের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগ সম্পর্কে কিছু লেখা থাকে না। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শ্রম আদালতের রায় অবমাননার অভিযোগে এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার প্রথম শ্রম আদালত।
পূর্বকোণ/পিআর















