চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা, নারী আটক

ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা, নারী আটক

টেকনাফ সংবাদদাতা

১১ জুলাই, ২০২৬ | ৮:২০ অপরাহ্ণ

কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া রোকসানা বেগম কক্সবাজার ঝিলংজা পুর্ব লারপাড়া আবদুল জলিলের স্ত্রী।

 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম জানান, শনিবার (১১ জুলাই) দুপুরে তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে তার ‘রোকসানা বেগম (৩৫)’ বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট