চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

সর্বশেষ:

জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে, অন্তত ড্র করলেই পরের পর্বে দক্ষিণ কোরিয়া

গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’-র ছয় ম্যাচে ভাগ্য নির্ধারণ ১১ দলের

ভোরে মুখোমুখি ব্রাজিল-স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৬ | ১০:৩১ অপরাহ্ণ

ফুটবলের মহারণে ২৪ জুন দিবাগত রাত ১টা ও এরপর ভোররাত ৪টায় (ক্যালেন্ডারের পাতায় ২৫জুন ভোররাত) চূড়ান্ত হচ্ছে তিন গ্রুপের ভাগ্য। কয়েক ঘন্টা পরই মাঠে নামছে ব্রাজিল, স্কটল্যান্ড, মেক্সিকো, কানাডাসহ একাধিক দল।

 

গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’-র শেষ রাউন্ডের লড়াইয়ে ঠিক হবে একাধিক দলের ভাগ্য। গ্রুপ ‘বি’-তে একই সময়ে মাঠে নামবে সুইজারল্যান্ড-কানাডা এবং বসনিয়া-কাতার। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়। গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। পাশাপাশি খেলবে মরক্কো ও হাইতি। এই দুটি ম্যাচ ভোররাত ৪টায়। ২৫ জুন সকাল ৭টায় অনুষ্ঠিত হবে গ্রুপ ‘এ’র দুটি ম্যাচ। তাতে মেক্সিকোর মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচ দক্ষিণ আফ্রিকার।

 

ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের বিরুদ্ধে সহ-আয়োজক কানাডা ড্র করলে বা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠবে। অন্যদিকে সুইজারল্যান্ড কার্যত পরের পর্বের টিকিট নিশ্চিত করেই ফেলেছে। অন্য ম্যাচে সিয়াটলে মুখোমুখি বসনিয়া ও কাতার। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট। তবু দুই দলেরই নক-আউটে ওঠার সম্ভাবনা টিকে আছে। জিতলে চার পয়েন্ট হবে। তবু শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে কানাডা-সুইজারল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে।

 

বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশেষত ব্রাজিল ভক্তরা অপেক্ষায় থাকবেন ভোররাত ৪টার দিকে। এ সময় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিতে নেইমারের একাদশে থাকার সম্ভাবনা প্রবল। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভাগের তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। ব্রাজিলের বিরুদ্ধে ড্র করতে পারলে নক-আউটের দরজা খুলে যেতে পারে। এমনকি অল্প ব্যবধানে হারলেও অন্য ফলের উপর নির্ভর থাকার সুযোগ। ব্রাজিল শেষ বত্রিশে পৌঁছে গেলেও গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে জয় চাইবে। একই সময়ে আটলান্টায় মরক্কোর সামনে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া হাইতি। মরক্কো জিততে পারলে এবং ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ ড্র হলে গ্রুপের শীর্ষে ওঠার সম্ভাবনা থাকবে।

 

মেক্সিকো সিটিতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামছে আয়োজক মেক্সিকো। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ বত্রিশে জায়গা পাকা করেছে স্বাগতিকরা। চেকদের সামনে এখনও সুযোগ রয়েছে। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে পিছিয়ে থাকলেও ভোরের ম্যাচটি জিতলে নক-আউটের দৌড়ে ফিরে আসবে। এমনকি সেরা তৃতীয় স্থানাধিকারীদের তালিকাতেও জায়গা করে নেওয়া সম্ভব চেকিয়াদের। মনতেরেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের সবচেয়ে স্পষ্ট সমীকরণ সম্ভবত এই ম্যাচেই। দক্ষিণ কোরিয়া জিতলে বা ড্র করলেই নকআউটে চলে যাবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার সামনে বিকল্প নেই। তাদের জিততেই হবে। আবার শুধু জয়লাভই যথেষ্ট নয়। চেক প্রজাতন্ত্রের ফলের দিকেও নজর রাখা জরুরি। হার বা ড্র মানেই বিদায় নিশ্চিত।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট