জমে উঠেছে বিশ্বকাপ ২০২৬| ‘আই’ গ্রুপে ফ্রান্স ও নরওয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো, যদিও একটি করে ম্যাচ বাকি। কেননা সেনেগাল-ইরাক ম্যাচের ফলাফল তাদের দলীয় অবস্থানের উপর খুব একটা প্রভাব ফেলবে না। অন্যদিকে ‘জে’ গ্রুপে জর্ডানের বিদায়ের ঘণ্টা বেজে গেল আলজেরিয়ার সাথে পরাজয়ের সাথে সাথে। আলজেরিয়ার শেষ ম্যাচটি অস্ট্রিয়ার বিপক্ষে আগামী ২৮ জন আর ফ্রান্স-নরওয়ে ম্যাচটি হবে ২৬ জুন।
আজকে সকাল ৮টায় ‘কে’ গ্রুপে কলম্বিয়া -কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে। দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ| কলম্বিয়া আগের ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে| আর কঙ্গো প্রথম ম্যাচে পর্তুগালের সাথে ১-১ গোলে সমতায় সৃষ্টি করে নিজেদের সামর্থ্যরে প্রমাণ রেখেছে। কলম্বিয়ার মূল শক্তি তাদের আক্রমণে| রদ্রিগেজ, লুইস দিয়াজ নিজেদের দিনে অপ্রতিরোধ্য আর সাথে রয়েছেন সুয়ারেজের মত দক্ষ গোলদাতা। তবে দলটির গোলরক্ষকের সক্ষমতা প্রশ্নবিদ্ধ। তবে প্রথম পর্বে পর্তুগাল পয়েন্ট হারানোয় আজকের ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করার প্রত্যয় রয়েছে। কেননা তাদের গ্রুপে শেষ ম্যাচটি পর্তুগালের বিপক্ষে আগামী ২৮ জুন। কঙ্গো কিন্তু আজকের ম্যাচে চাইবে কলম্বিয়ার উপর চাপ সৃষ্টি করে পয়েন্ট ছিনিয়ে নেয়ার। আমরা আগের ম্যাচে দেখেছি কঙ্গোর রক্ষণভাগ অত্যন্ত সুদৃঢ়। তবে দূর্বলতা মাঝমাঠের দখল নিয়ে। আক্রমণভাগে সেড্রিক বাকাম্বু ও ইওয়ানে উইসাকে যোগ্য সহায়তা দেয়ার মত মাঝমাঠে কোন খেলোয়াড় নেই। কোন অঘটন না ঘটলে এই ম্যাচে সবাই কলম্বিয়াকে এগিয়ে রাখবে। আজকে ‘বি’ গ্রুপে কানাডা-সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রাত ১টায়| দুই দলেরই এটা গ্রুপ পর্বে শেষ ম্যাচ।
দুই দলের পয়েন্ট সমান হলেও গোল তারতম্যে কানাডা প্রথমস্থানে রয়েছে। কানাডা প্রথম ম্যাচে বসনিয়ার সাথে ১-১ গোলে ড্র করলেও পরের ম্যাচে কাতারকে ৬-০ গোলে পরাজিত করে। অপরম্যাচে সুইজারল্যান্ড কাতারের সাথে ১-১ গোলের সমতায় শেষ করলেও বসনিয়াকে ৪-১ গোলে পরাজিত করে গ্রুপে নিজেদের অবস্থান সুদৃঢ় করে। তাই দুই দলই চাইবে গ্রুপ শীর্ষে খেলা শেষ করতে। শক্তিমত্তার বিচারে কানাডা এগিয়ে। গতিময় ফুটবল তাদের শক্তি। রক্ষণভাগ সুদৃঢ়, লেফটব্যাক আলফানসো ডেভিস নির্ভরতার প্রতীক, দ্রুত প্রতি আক্রমণে ভালো। আক্রমণে জোনাথন ডেভিড কানাডার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সুইজারল্যান্ডের মূলশক্তি হলো তাদের রক্ষণভাগ ম্যানুয়েল আকাঞ্জি ও রিকার্দো রদ্রিগেজ নির্ভরশীল। গ্রানিত শাকা মাঝমাঠ ও আক্রমণে প্রতিপক্ষের ম্যাথাব্যথার কারণ হতে পারেন। যদিও জয়ের পাল্লাটা কানাডার দিকে তবে তারকাদের ব্যক্তিগত দক্ষতার কারণে সুইজারল্যান্ড এগিয়ে যেতে চাইবে। দুই দলই মোটামুটি সমান, তবে স্বাগতিক দেশ হিসেবে কানাডাকে সবাই এগিয়ে রাখবে।
‘বি’ গ্রুপের অপর ম্যাচে একই সময়ে রাত ১টায় বসনিয়া ও কাতার মুখোমুখি। আপাতত তৃতীয়স্থানের জন্য লড়াই। বসনিয়া কানাডার বিপক্ষে ১-১ গোলে শেষ করলেও সুইজারল্যান্ডের নিকট ৪-১ গোলে হেরেছে। অন্যদিকে কাতার ১-১ গোলে সুইজারল্যান্ডের সাথে ড্র করলেও কানাডার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে। কাতার দলে কোন তারকা খেলোয়াড় নেই। তবে দলগতভাবে পরিশ্রম করে খেলতে পারে। রক্ষণবাগ নড়বড়ে, মাঝমাঠেও সংগঠিত নয় যেটা কানাডার বিপক্ষে প্রকট হয়ে উঠেছে। প্রতিপক্ষ বসনিয়ার মূলশক্তি সাহস ও ঐক্য। এডি জেকো, এরমেদিন দেমিরোভিচ ও হারিস তাবাকোভিচ দলের আক্রমণে মূল ভরসা। তবে দলটির বড়ম্যাচের অভিজ্ঞতার অভাব প্রকট এবং ˆদহিক শক্তি প্রয়োগের প্রবণতা রয়েছে। আপাতত শেষ ৩২ তাদের লক্ষ্য। ভোর ৪টায় ‘সি’ গ্রুপে মরক্কো খেলবে হাইতির বিপক্ষে। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আর স্কটল্যান্ড। এই ম্যাচটির জন্য আজ বিনিদ্র রজনী কাটবে ফুটবল ভক্তদের।
পূর্বকোণ/রাকিব
















