চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের রাতে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তূগাল

টানা ৬ বিশ্বকাপে গোল ও সবচেয়ে বেশি বয়সে জোড়া গোলের বিশ্বরেকর্ড সিআরসেভেনের

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৬ | ১:২৭ পূর্বাহ্ণ

ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি কিংবা চলতি সময়ে ইনজুরিতে ধুঁকতে থাকা নেইমার জুনিয়রের মতো ফুটবলাররা কখনও ফুরিয়ে যান না। নির্দ্দিষ্ট ম্যাচে তাঁদের হয়েতা খারাপ সময় যায়। যেমনটা কঙ্গোর বিরুদ্ধে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ম্যাচটিতে পুরো সময় মাঠে থাকলেও তাকে দেখাই যায়নি! অন্যদিকে গোলের বান বয়ে যাচ্ছে মেসি, কিলিয়ান এমবাপে ও আলিং হালান্ডদের। সিআরসেভেনের মতো বর্ষিয়ান কি শুধু চেয়ে চেয়ে দেখবেন! না, দেখবেন না বলেই পন করে ২৪ জুন রাতে উজবেকিস্তানের বিরুদ্ধে শুরুর একাদশেই মাঠে নেমে জোড়া গোল করে রেকর্ডবুকে নাম তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকরাও উড়ে গেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। ম্যাচে পর্তুগাল ভক্তদের জন্য আক্ষেপ হলো, আরেকটি বিশ্বকাপ হ্যাটট্রিকের খুব কাছে গিয়ে ব্যর্থ হন রোনালদো।
টানা ছয় বিশ্বকাপের প্রতিটিতেই গোল, বিশ্বে এখন রোনালদো ছাড়া এই অর্জন নেই আর কারও। তিনি আবার পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতা। দশম গোল করে পর্তুগিজ গ্রেট ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। প্রসঙ্গত. সিআরসেভেন নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেন ২০০৬ সালে ইরানের বিরুদ্ধে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন স্পেনের বিপক্ষে। রাশিয়ায় রোনালদো করেছিলেন মোট ৪টি গোল। কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে আসে মাত্র ১ গোল।
উজবেকিস্তানের বিরুদ্ধে ৬ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম শটেই জাল কাঁপান সিআরসেভেন। মাঝে ১৭ মিনিটে নুনো মেন্ডেজের গোলের ২-০ গোলে লিড নেয়ার পর ৩৯ মিনিটে দারুণ ফিনিশিংয়ে উজবেকিস্তানের জালে বল পাঠান রোনালদো। ম্যাচের নিজের প্রথম গোলেই আবার লিও মেসিকে টপকে যান পর্তূগাল তারকা। ৪১ বছর ও ১৩৮ দিন বয়সী রোনালদো বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হলেন। ১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে ক্যামেরুনের হয়ে গোল করা রজার মিলা (৪২ বছর ও ৩৯ দিন)। তবে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে জোড়া গোলের বিশ্বরেকর্ড এখন রোনালদোর। অস্ট্রিয়া বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত মেসির দখলে ছিল এই রেকর্ড। সে ম্যাচে খেলার দিনে মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।
উজবেকিস্তানের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্যের ম্যাচে পর্তূগালের চতুর্থ গোলটি আসে গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতীতে! অন্যদিকে পঞ্চম গোলটি করেন রাফায়েল লিয়াওয়ে। এই জয়ে কে গ্রুপে ২ ম্যাচে পর্তূগালের পয়েন্ট ৪, উজবেকদের শুন্য। অন্যদিকে একটি করে ম্যাচে কলম্বিয়ার ৩ ও কঙ্গোর ১। কাগজে কলমে কিছু যদি কিন্তু থাকলেও উজবেকিস্তানের বিদায় নিশ্চিত। সেটি চূড়ান্ত রুপ পেতে পারে ২৪ জুন বুধবার সকাল ৮টায় কলম্বিয়া-কঙ্গো ম্যাচের পর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট